প্রকাশিত

০৬/০৮/২০২৬ ০৫:২৫:৪৮ অপরাহ্ন

খেলাধুলা

১২ নিষেধাজ্ঞার বোঝা

কিংসের কাঁধে ১২ নিষেধাজ্ঞার বোঝা

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৫:২৫:৪৮ অপরাহ্ন

ছবি: ।

মাঠে রাজত্ব করেছে কিংস। একের পর এক সাফল্যে দেশের ফুটবলে তৈরি করেছে নিজেদের আলাদা পরিচয়। নতুন মৌসুমের দরজায় দাঁড়িয়ে সেই কিংসের সামনেই এখন কঠিন পরীক্ষা। হাতে সময় আর মাত্র এক দিন। এর মধ্যে কাটাতে হবে ফিফার নিষেধাজ্ঞার জট, শেষ করতে হবে ক্লাব লাইসেন্সিংয়ের আনুষ্ঠানিকতা, নিশ্চিত করতে হবে খেলোয়াড় নিবন্ধন।



বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন কিংসের ওপর এত দিন ছিল ১১টি নিষেধাজ্ঞা। খেলোয়াড় ও কোচদের পাওনা পরিশোধ সংক্রান্ত বিরোধের কারণে ফিফার এই নিষেধাজ্ঞা। সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি। ফলে কিংসের ওপর নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২-তে।



এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে বড় সমস্যায় পড়তে হবে। ফিফার নিষেধাজ্ঞা বহাল থাকলে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না ক্লাবটি।


চলতি মৌসুমের ঘরোয়া ফুটবলের দলবদল শুরু হওয়ার কথা ছিল ১ জুন। কিন্তু কিংস ও ঢাকা আবাহনীর ফিফা নিষেধাজ্ঞার কারণে তা কয়েক দফা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়। আবাহনী তিনটি নিষেধাজ্ঞার মধ্যে দুটি ইতোমধ্যে প্রত্যাহার করেছে, আরেকটি রয়েছে প্রক্রিয়াধীন। কিংসের ক্ষেত্রে সমস্যা আরও ঘনীভূত হয়েছে।


৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ঘরোয়া ফুটবলের দলবদল। আগস্টের শেষ সপ্তাহেই শুরু হওয়ার কথা লিগ ও ফেডারেশন কাপ। তার আগে ১৩ আগস্টের মধ্যে ন্যূনতম ২৩ জন ফুটবলার নিবন্ধন করাতে হবে প্রতিটি ক্লাবকে। ফুটবলে শেষ বাঁশি বাজার আগে ফল নিশ্চিত হয় না, কিংসের ক্ষেত্রেও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।





এইচ বি বা