ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
সিলেট ভার্থখলা ,দক্ষিণ সুরমা সিতারা বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন
প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৫:৫৪:০০ অপরাহ্ন
ছবি: ।
আজ ভার্থখলা দক্ষিণ সুরমা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সিতারা বেকারী পরিদর্শনে প্রতিষ্ঠানের উৎপাদন ও সংরক্ষণ পরিবেশে অস্বাস্থ্যকর অবস্থা পরিলক্ষিত হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন,সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবণ্য ইসলাম ঋতু। এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এইচ বি বা