সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯ আহত ১২
প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৬:২২:৩৩ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন নামক স্থানে সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল অনুমানিক ৭টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের(ঢাকা মেট্রো ব-১৫-২৫৬৩ সাথে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২-৫৯৮৭ বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজনের জনের মৃত্যু হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়।নিহতরা হলেন কিশোরগঞ্জের লক্ষীপুর গ্রামের সাইফুল ইসলাম(৫০) দক্ষীন সুরমা উপজেলার চন্ডীপুর গ্রামের ফাইজা (৩) সিলেট সোবাহানীঘাটের সপ্তম রায় প্রিতম(২২)ভৈরবের চন্ডীবের গ্রামের শিল্পি পেহেলী (১৭)নবীনগরের আবুল হোসেন(৪৪)কুমিল্লার মনরগঞ্জের আরমান হোসেন রাহিম(১৯)সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ(৩৯) ব্রাম্মনবাড়িয়ার সাইফুল ইসলাম ইমন(৩০) বাকি ১ জনের পরিচয় তৎক্ষনিক পাওয়া যায়নি।আহতরা হলেন,ঢাকার মুক্তার মিয়া(৬০) যশোরের ওয়াহাব মিয়া(৩৫) কিশোরগঞ্জের ফারুক মিয়া(৫০)ব্রাম্মনবাড়িয়ার আতিকুল((৪০)ফরিদপুরের শামীম(৫০)ঢাকার মন্ডু দাস, সুনামগঞ্জের রাজু দাস(৩৫) কুমিল্লার ইমরান(৩৫) ঢাকার মনসুর আলী(৪০)ব্রাম্মনবাড়িয়ার মফিজ (৬৫)কিশোরগঞ্জেরে বাবুল(৫০)ঢাকার নুরুন্নাহার (৫০)সহঅন্তত ১২ আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে,খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা ঘটনা স্থল পরিদর্শন করেন এবং নিহত ৪ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে । এদিকে,দুর্ঘটনার পর ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা নিজেই উদ্যোগ নেন।তিনি স্থানীয়দের সহযোগিতায় আহতদের নিজের গাড়িতে তুলে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের নিয়ে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতেও সক্রিয় ভূমিকা পালন করেন।ওসির এই মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও উপস্থিত মানুষের প্রশংসা কুড়িয়েছে।অনেকেই বলেন, সংকটময় মুহূর্তে ওসির দ্রুত সিদ্ধান্ত ও মানবিক আচরণের ফলে কয়েকজন আহত ব্যক্তি দ্রুত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পান। ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, উচ্চ গতিতে চলাচল এবং নিয়ন্ত্রণ হারানোর কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তশেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এইচ বি বা