প্রকাশিত

১৪/১১/২০২৫ ১২:২৮:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

প্রেমিকার সঙ্গে অভিমান, কক্সবাজারে সিলেটের তরুণের ভিডিও কলে আত্মহত্যা

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১২:২৮:০০ অপরাহ্ন

প্রেমিকার সঙ্গে অভিমান, কক্সবাজারে সিলেটের তরুণের ভিডিও কলে আত্মহত্যা

সিলেট থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামে এক কলেজছাত্র। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সৌরভ সিলেটের দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তিনি এম.সি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, পাঁচ বন্ধু মিলে সেদিন সিলেট থেকে কক্সবাজারে যান। দুপুরে তারা হোটেলে ওঠেন। রাতে চার বন্ধু কেনাকাটা করতে বাইরে গেলে সৌরভ তার কক্ষে একাই ছিলেন। পরে সৌরভের প্রেমিকা শিপু ফোন করে অন্য বন্ধুকে জানায়, চুমু না দেওয়ার কারণে অভিমান করে সৌরভ তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে।
খবর পেয়ে তার বন্ধুরা দৌড়ে এসে দরজা ভেঙে ঢোকে দেখেন সৌরভ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চার বন্ধুকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ কেপায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্য থেকেই সৌরভ ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মোবাইল ফোনসহ সব আলামত জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement