প্রধান আসামি গ্রেফতার
রায়নগরে 'প্রেমের সম্পর্কে' তিন প্রাণ বলি
প্রকাশিত: ১২/০৮/২০২৬ ০৮:৩৩:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেট মহানগরীতে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। (১২ আগস্ট) বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম বাবুল (৪০)। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনা সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি ভিকটিম এর বাসার গৃহপরিচারিকা তাহমিনার সাথে প্রেম সম্পর্ক ছিল বলে জানায় আসামি। আজ বুধবার আজ সকালে আনুমানিক ৯টার সময় ভিকটিমের বাসায় অনৈতিক কাজের উদ্দেশ্যে যায়, পরে বাসায় ঢুকলে তাহমিনা ও বাবুলের মধ্যে কথাকাটাকাটি চললে আসামি বাবুল তাকে ছুরি দিয়ে হত্যা করে। পরে বাসার মালিক সুরাইয়া বেগম আসলে তাকেও হত্যা করে, ঘরে শব্দ শুনে বাসার প্রধান মালিক আব্দুস সাত্তার তাকে বাধা দিলে বাবুল তাকে ছুরি দিয়ে হত্যা করে। প্রাথমিক তদন্তে এইসব তথ্য পাওয়া যায় আসামির কাছ থেকে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
কে ইউ এন