প্রকাশিত

১৮/০৮/২০২৬ ০৮:২৭:৫৪ অপরাহ্ন

দেশজুড়ে

প্রথম দিনেই দুর্ঘটনার

চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা দিলো বলাকা বাস

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০৮:২৭:৫৪ অপরাহ্ন

ছবি: ।

উদ্বোধনের প্রথম দিনেই দুর্ঘটনার শিকার নারীদের জন্য বিশেষায়িত ‘পিংক বাস’ সার্ভিস।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁও এলাকায় বিআরটিসি ডিপো থেকে উদ্বোধনের পর সড়কে নামতেই বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়।

একাধিক ভিডিওতে দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে।

পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

কে ইউ এন