প্রকাশিত

২৯/০৮/২০২৬ ১২:৪৭:৪৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

নিহত

হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মুরগী ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ১২:৪৭:৪৪ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের বাহুবলের লালটিলা এলাকায় নিজের মুরগির খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মো. সায়েদ (৪০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার লালটিলা হরহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়েদ উপজেলার চারগাঁও গ্রামের আজমদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো লালটিলা এলাকার নিজ মুরগির খামারের কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন সায়েদ। পথে লালটিলার নির্জন এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সায়েদ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এইচ বি বা