প্রকাশিত

২৯/০৮/২০২৬ ০৭:৪৩:২৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হবিগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ পরিদর্শন, কঠোর নির্দেশনা

প্রকাশিত: ২৯/০৮/২০২৬ ০৭:৪৩:২৪ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৯ আগস্ট) তিনি হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পরিদর্শনে যান।
হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্ত্রী সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।
এ সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম ও দুরবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন৷ মন্ত্রী তাদের অভিযোগগুলো আমলে নেন। পাশাপাশি হাসপাতালটির চিকিৎসক সংকট ও জনবল সংকট, নোংরা পরিবেশ এবং রোগীদের নানা অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেন৷
তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।
হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করতে এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এদিকে, হাসপাতালের ডিসপেনসারি পরিদর্শনে গিয়ে ছুটি ছাড়াই ফার্মাসিস্ট রিগান আহমেদকে অনুপস্থিত দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী।
পরে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।


সিলেট/তা/৪