প্রকাশিত

১৫/১১/২০২৫ ০২:৩৭:৩২ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০২:৩৭:৩২ অপরাহ্ন

ছবি: ।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিক (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে সিলেটের টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি রতন শেখ। তিনি আরও জানান, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করা হবে।


শুভ প্রতিদিন/এমকে