প্রকাশিত

১৫/১১/২০২৫ ০৭:১৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ৩৫ একর সরকারি জমি উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ০৭:১৮:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের খাদিমপাড়ায় অবৈধভাবে দখল করা ৩৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এসময় ৩০টির মতো ঘর ভেঙে দেওয়া হয়েছে। এময় ৩ জনকে আটক করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করে সিলেট সদর উপজেলা প্রশাসন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। তিনি জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র খাদিমপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ করে পরে তা বিক্রি করে দেয়। এ অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। এর আগে গত শুক্রবার আরও একজনকে আটক করা হয়। তিনি জানান, অভিযানে ৩৫ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। তাছাড়াও অভিযানের সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়াও অস্ত্র উদ্ধারের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।


শুভ প্রতিদিন/এমকে