নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামির মৃত্যুদণ্ড
সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ করলেন ডাকসু নেতারা
প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৭:০০:০৪ অপরাহ্ন
ছবি: ।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিষ্টি বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থী, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এর আগে, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল তাদের সবাইকে মৃত্যুদণ্ড দেন। সাত আসামিই পলাতক রয়েছেন।
সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ করলেন ডাকসু নেতারা
ডাকসু সংগ্রহশালার ‘সংস্কার’ নিয়ে রুচি ও হিসাবের প্রশ্ন তুললেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য পাঁচ আসামি হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
রায়ে ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর দুই নেতা মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ঘুরে শিক্ষার্থী, পথচারী, রিকশাচালকসহ উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে মিষ্টি তুলে দেন।
জাতীয়/তা/৫