প্রকাশিত

১৭/০৯/২০২৬ ০৭:৩১:৪১ অপরাহ্ন

রাজনীতি

বিরোধী দলের লং মার্চকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

বিরোধী দলের লং মার্চে নাশকতার আশঙ্কা করছেন রাশেদ

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৭:৩১:৪১ অপরাহ্ন

ছবি: ।

বিরোধী দলের লং মার্চকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খান।
পোস্টে রাশেদ খান বলেন, ১৬ বছর প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। তবে আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে রাষ্ট্রের পুনর্গঠনে বিরোধী দলের কোনো মনোযোগ পরিলক্ষিত হচ্ছে না।
তিনি বলেন, আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করতে নানা ধরনের হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে বিরোধী দল। তথ্য পাওয়া যাচ্ছে, বিরোধীদের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ।
রাশেদ খান আরও লেখেন, যেহেতু আওয়ামী লীগ নিজেদের ব্যানারে আর কিছু করার সক্ষমতা রাখে না, তাই সাধারণ বেশে বিরোধীদের লংমার্চের মধ্যে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা করতে পারে।
তিনি বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার।
এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থেকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব কি না, এমন প্রশ্ন রয়েছে। তবে পরিস্থিতি যেদিকে দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রাশেদ খান বলেন, এমনও হতে পারে, আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধীদের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসাতে হতে পারে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালে সেটার দায় বর্তমান বিরোধী দল বিএনপির সরকারের ওপর দেওয়ার চেষ্টা করবে। এর আগেও শহীদ ওসমান হাদীর হত্যার সময় এমনটা করা হয়েছিল। যদিও সে সময় বিএনপি ক্ষমতায় ছিল না।
রাশেদ খান বলেন, বিরোধীদের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মতো নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি হাতে নেন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হতে পারে।


জাতীয়/তা/২