লাল পরী
বগুড়ার জোবায়ের আবীর পিয়ালের প্রথম ফিকশন ‘লাল পরী,
প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০৭:১২:৫১ অপরাহ্ন
ছবি: ।
বগুড়ার ছেলে জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় প্রথম ফিকশন ‘লাল পরী’ ইতোমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। ভিন্নধর্মী গল্প ও গুণী শিল্পীদের অভিনয়ে নির্মিত এই ফিকশনটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে।
‘লাল পরী’তে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, ফারুক আহমেদ রেহান, সুমন আনোয়ার, শেখ উজ্জ্বল হোসেন, মাহাদি হাসান, পায়েল ও মালু দেওয়াসহ একঝাঁক গুণী শিল্পী।
পরিচালনায় এটি জোবায়ের আবীর পিয়ালের প্রথম কাজ হলেও সম্পাদনার সঙ্গে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবার নির্মাণে এসেছেন তিনি।
নিজের প্রথম ফিকশন প্রসঙ্গে জোবায়ের আবীর পিয়াল বলেন, সম্পাদনার অভিজ্ঞতা থেকেই পরিচালনায় আসা। ‘লাল পরী’ একটি ভিন্নধর্মী গল্প। এমন গল্প আগে দর্শকরা দেখেননি—এমন প্রত্যাশা নিয়েই কাজটি নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমি কাজে বিশ্বাসী। সুযোগ পেলে ভবিষ্যতে দর্শকদের জন্য আরও নতুন নতুন কাজ উপহার দিতে চাই।”
নির্মাতার প্রত্যাশা, ‘লাল পরী’র গল্প ও নির্মাণশৈলী দর্শকদের ভালো লাগবে এবং সামনে আরও নতুন কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
sa