সিলেটে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে কুশপুত্তলিকা দাহ ও মোমবাতি প্রজ্বালন
প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৮:৫৬:০০ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে মোমবাতি প্রজ্বালন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র-জনতার ব্যানার-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে বিক্ষুব্ধ অংশগ্রহণকারীরা শেখ হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি গণহত্যার নির্দেশদাতাদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
কেএন