প্রকাশিত

০১/১০/২০২৬ ০৪:২৫:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

মৌলভীবাজার জেলা পরিবহন ধর্মঘট

ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৪:২৫:০০ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক এবং পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০১অক্টোবার ২০২৬) সকাল থেকে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ডাকা এই ধর্মঘট শুরু হয়। ধর্মঘট শুরু হওয়ার পর থেকেই জেলার অভ্যন্তরীণ সড়কসহ দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে।

যদিও ট্রাক, প্রাইভেট যানবাহনসহ জরুরি কাজে চলাচলরত গাড়িগুলো থাকে এর আওতামুক্ত। তবে মহাসড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা বাসের যাত্রীরা পড়েন অসনীয় দূর্ভোগে। তীব্র গরমে তারা চরম ভোগান্তিতে পড়েন বৃদ্ধ ও শিশুদের নিয়ে। ফলে অনেককেই বাস থেকে নেমে পার্শ্ববর্তী দোকানপাট থেকে ঠান্ডা পানী ও গাছের ছায়ার নিচে বসে থাকতে দেখা যায়। এসময় চরম ক্ষোভ প্রকাশ করেন যাত্রী ও চালকরা। এছাড়াও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে না পারায় অনেকে হতাশা প্রকাশ করেন।


কেএন