হাসপাতালে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
সিলেটের পার্কভিউ হাসপাতালে কর্মচারি ও বহিরাগতদের সংঘর্ষ
প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০৫:৩২:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে কর্মচারীরা হাসপাতাল অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের সাথে বহিরাগতদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে হাসপাতাল এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তারা। বিগত দিনেও তারা একই দাবিতে আন্দোলন করেছিলেন এবং সে সময় হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও মালিক পক্ষ তাদের দাবি পূরণ না করায় তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
শনিবার দুপুরে কর্মচারীরা হাসপাতালের মূল গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম বিড়ম্বনায় পড়েন। বিক্ষোভ চলাকালীন হঠাৎ কিছু বহিরাগত এসে আন্দোলনরত কর্মচারীদের ওপর চড়াও হয় এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ না করে উল্টো পুলিশ, সেনাবাহিনী ও বহিরাগতদের দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।
হাসপাতালে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিশেষ নিরাপত্তা দল অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মচারীদের এই আন্দোলন এবং হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তবে, এই সংঘর্ষ ও কর্মচারীদের অভিযোগের বিষয়ে পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত কর্মচারীদের তোপের মুখে পড়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার দুপুরে পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের অবরুদ্ধ কর্মসূচি ও বিক্ষোভ চলাকালীন এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হাসপাতালের এক আন্দোলনকারী কর্মচারীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে আজ শনিবার সকাল থেকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরা প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করছিলেন। দুপুরের দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কারণে হাসপাতালে আসেন। তাকে দেখা মাত্রই হাসপাতালে অবস্থানরত আন্দোলনকারী কর্মচারীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং তাকে লক্ষ্য করে সমস্বরে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শুরু করেন।
KN