ছবি: ।
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এএসআই তোফায়েলের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, চকেরগ্রাম এলাকার ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসার গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে মুফিক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়ার ছেলে। তার মায়ের নাম আফিয়া বেগম।
পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
KN