প্রকাশিত

০৪/১০/২০২৬ ০৮:২৭:৪৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

ক্ষমা ও দুঃখ প্রকাশ

সিলেটি নারী ও ভাষা নিয়ে ফেইসবুকে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৮:২৭:৪৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেটি নারী ও ভাষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইপিই বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ইউসুফ ওমর সালেকিন। তার এই বেফাঁস মন্তব্যে সিলেটজুড়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ফেইসবুকে নতুন করে এসব মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় জনগণ এবং শাবিপ্রবিতে অধ্যায়নরত স্থানীয় শিক্ষার্থীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।ওই শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সিলেটি নারীদের উদ্দেশ্যে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করে লেখেন, সিলেটের রাস্তায় নারীদের দেখা যায় না এবং স্থানীয় পরিবারগুলো মেয়েদের ঘরে আটকে রাখে।

পরে কটুক্তিকারী শিক্ষার্থীর ফেইসবুক আইডিতে ক্ষমা ও দুঃখ প্রকাশ করে পোষ্ট করে বলেন, আমার পূর্বের পোষ্ট এর জন্য দুঃখিত । সিলেটে আসছি ১ বছরের বেশি সময় হবে। তিক্ত, মধুর সব ধরণের অভিজ্ঞতা হইছে। সিলেটে দাওয়াত ও খেয়েছি পরিচিত যারা সিলেটি আছে/আছেন তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই বরং ভালো সম্পর্কই আসে সাস্টিয়ান যত সিলেটি ভাই/বন্ধুদের দেখেছি সবাই humble আর খুবই welcoming আশা করি সবাই আমাকে ভুল বুঝবেন না।

আরো বলেন, আমিও প্রায়শই মিম শেয়ার করি এবং মাঝেমধ্যে বাড়াবাড়ি করে ফেলি। এবং সত্যি বলতে আমার এই পোস্ট করাটা আসলেই বাড়াবাড়ি ছিল এবং অনেক বড় ভুল হয়ে গিয়েছে। পোস্টটি করা অবশ্যই আমার জন্য ঠিক হয়নি এবং আমি মন থেকে এ ধরনের কথাগুলো বলিনি, মিম এবং ফানি পোস্ট এর অবশ্যই লিমিট থাকা উচিত, যা আমার দ্বারা ক্রস হয়েছে । এবং আমি এটি উপলব্ধি করে সবার কাছে মন থেকে দুঃখিত, বিশেষ করে সকল সিলেটি ভাই বোন সবার নিকটে আন্তরিকভাবে দুঃখিত।এটা এত দূর অব্দি গড়াবে এটা বুঝতে পারিনাই। কমেন্ট সেকশনে মেয়েদের ব্যাপারে এভাবে বলার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সিলেটি হলে কথাগুলা পড়লে আমারো কষ্ট লাগতো। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, ভুল সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ করছি,আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।



কেএন