প্রকাশিত

০৬/১০/২০২৬ ০৬:০১:০৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সমবায় সমিতি

জকিগঞ্জে সমবায় আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৬:০১:০৭ অপরাহ্ন

ছবি: ।

‎সিলেটের জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সমবায় সমিতি আইন ও সমবায় বিধিমালা অনুযায়ী সমিতির সার্বিক ব্যবস্থাপনা, দক্ষ সমবায়ী তৈরি এবং শক্তিশালী সমবায় সমিতি গঠনের লক্ষ্যে দিনব্যাপী এক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় এই সভার আয়োজন করা হয়।
‎
‎​সিলেট জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগ ও জকিগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা ফখর উদ্দিন। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমবায় অফিসার চন্দন দত্ত।
‎
‎​প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমবায় অফিসার চন্দন দত্ত সমবায় সমিতি পরিচালনার বিভিন্ন আইনি দিক ও বিধিমালা তুলে ধরেন। তিনি বলেন, “সমবায়ের মাধ্যমেই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আইনি কাঠামো মেনে সমিতি পরিচালনা করলে সমবায়ীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।”
‎
‎​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার আবু সাইদ শুভ্র।প্রশিক্ষণে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
‎
‎প্রশিক্ষণ সেশনে প্রশিক্ষকরা সমবায় সমিতি গঠন, সদস্য ভর্তি, কার্যকরী কমিটি গঠন, বার্ষিক সাধারণ সভা আয়োজন, আর্থিক হিসাব সংরক্ষণ এবং সমবায় আইন অনুযায়ী অডিট করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সমবায়ীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাদের নিজ নিজ সমিতি আরও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।


কেএন