মুফতি আবুল হাসান এমপি
শেওলা-জকিগঞ্জ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:৩৮:৩৫ অপরাহ্ন
ছবি: ।
জকিগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেওলা-জকিগঞ্জ সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুফতি আবুল হাসান এমপি।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে জানান, সড়কটির উন্নয়ন কাজ সফলভাবে বাস্তবায়িত হলে জকিগঞ্জের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ তাপাদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত কুমার চন্দ, জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজমীর শরীফুল ইসলাম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক সাহেদ আহমদ রাসেল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাজী জালাল উদ্দীন ও সেক্রেটারি সারওয়ার হোসাইন।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, ১ নম্বর বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশতাক আহমদ চৌধুরী, খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক এবং
বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার।
এ ছাড়াও খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হাকিম শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম মামুন এবং শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীনসহ বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠান শেষে সড়কের উন্নয়ন কাজের সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাসান এমপি।
কেএন