মতবিনিময়
সংসদ সদস্য নাছির চৌধুরীর সাথে দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ
প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:৪১:৫৮ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮ টায় দিরাই ডাক বাংলোতে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে তারা এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় দিরাই প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ দিরাই’র উন্নয়ন, সামাজিক সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়।তাছাড়া স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এসময় দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন আমাদের এলাকা নানামূখী সংকটে আছে। দেশে সৎলোকের বড়োই অভাব। আগামীতে সৎ লোকদের খুজে খুজে নির্বাচিত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সৎ ও যোগ্য লোক নির্বাচিত হলে সমাজ উপকৃত হবে। এজন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা রুদ্র মিজান দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সহসভাপতি শাহাজান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, দপ্তর সম্পাদক দিপংকর বনিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন সুত্রধর, কার্যনির্বাহী সদস্য মোশাহিদ আহমেদ, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, প্রেসক্লাবের সদস্য পাবেল হাসান, এহিয়া আহমদ লিটন, রায়হান, আয়মান মিয়া, রাজিব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএন