প্রকাশিত

১৬/১১/২০২৫ ০৬:২৩:৩৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

‎সিলেটে নতুন করে পাস ৩১ জন, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৬:২৩:৩৪ অপরাহ্ন

ছবি: ।

‎সিলেট শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। একইসঙ্গে উত্তীর্ণ হয়েছেন আরও ৩১ জন। এছাড়াও গ্রেড পরিবর্তন হয়েছে ১২৫ জন শিক্ষার্থীর।
‎রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ‎সিলেট শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার শরীফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর ১৬০১৫ জন শিক্ষার্থী পুননীরিক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন শিক্ষার্থী। একই সঙ্গে উত্তীর্ণ হয়েছেন আরও ৩১ জন।
‎তিনি আরও জানান , ১৪১ জন শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। একজন শিক্ষার্থী জিপিএ-৫ থেকে জিপিএ ৫ পেয়েছেন এবং ফেল থেকে ফেল রয়েছেন আরও ১৫ জন শিক্ষার্থী।


শুভ প্রতিদিন/এমকে