প্রকাশিত

১৬/১১/২০২৫ ০৯:১০:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

সিলেটে গভীর রাতে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ০৯:১০:০০ অপরাহ্ন

সিলেটে গভীর রাতে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) অ্যাম্বুলেন্স চালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাতনামা ৫ জনসহ আরও অনেককে আসামি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় চালক বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। এর প্রেক্ষিতে আজ অ্যাম্বুলেন্সচালক আব্দুল কাদির লিটন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
অন্যদিকে একইরাত ৩টা ৪৮ মিনিটের দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা আরও একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement