প্রকাশিত

১৪/১১/২০২৬ ০৭:১৭:০০ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

দৈনিক শুভপ্রতিদিনের সংবাদ প্রকাশ, পদ হারালেন জকিগঞ্জ পৌর খেলাফত মজলিস নেতা মাওলানা জুবায়ের আহমদ ‎

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০৭:১৭:০০ অপরাহ্ন

দৈনিক শুভপ্রতিদিনের সংবাদ প্রকাশ, পদ হারালেন জকিগঞ্জ পৌর খেলাফত মজলিস নেতা মাওলানা জুবায়ের আহমদ ‎

‎​সিলেটের জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কালেক্টর মাওলানা জুবায়ের আহমদের বিরুদ্ধে সরকারি ইমাম ভাতা উত্তোলনের চেষ্টার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 খেলাফত মজলিস সিলেট জেলা শাখা থেকে প্রেরিত একটি বিশেষ চিঠির মাধ্যমে তাকে জকিগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
‎
‎​উল্লখ্য, মাওলানা জুবায়ের আহমদ জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদকের দায়িত্বে বহাল ছিলেন। একই সাথে তিনি জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কালেক্টর পদে চাকরি করছেন। 

তবে নিজের আসল পরিচয় গোপন করে তিনি নিজেকে ইমাম হিসেবে উপস্থাপন করেন এবং সরকারি ইমাম ভাতা উত্তোলনের জন্য আবেদন করেন।গত বৃহস্পতিবার দৈনিক শুভপ্রতিদিনের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

‎​জনগণের তীব্র প্রতিবাদ ও প্রতিবাদের মুখে একপর্যায়ে মসজিদ কমিটি তার ওই বিতর্কিত আবেদনটি বাতিল করতে বাধ্য হয়।

কেএন

Advertisement
Advertisement
Advertisement