প্রকাশিত

১৭/১১/২০২৫ ১০:১১:৩০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ভারতীয় পেঁয়াজসহ ৩ চোরাকারবারী গ্রেফতার

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ১০:১১:৩০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ২৭ বস্তা ভারতীয় পেঁয়াজসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এসময় তিন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। সোমবার (১৭ নভেম্বর) ভোর ৬টা দিকে নগরীর তেমুখী-বাদাঘাট সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে জালালাবাদ থানা পুলিশ। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৬টার দিকে জালালাবাদ থানাধীন তেমুখি-বাদাঘাট রোডস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় ২৭ বস্তা পেঁয়াজসহ ১ টি পিকাপ জব্দ করা হয়। এসব পেয়াজের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯ হাজার ৩৫০ টাকা। এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে ও গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমকে