প্রকাশিত

১৮/১১/২০২৫ ০১:৫৬:৪৩ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

জকিগঞ্জ সীমান্তে ৫৭ লাখ ৩০ হাজার টাকার মাদক জব্দ

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০১:৫৬:৪৩ অপরাহ্ন

জকিগঞ্জ সীমান্তে ৫৭ লাখ ৩০ হাজার টাকার মাদক জব্দ

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার(১৮ নভেম্বর) ভোররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সরিষাকুড়ি সীমান্ত দিয়ে বড় একটি ইয়াবার চালান দেশে প্রবেশ করতে পারে। পরে মানিকপুর বিওপির একটি টহলদল রাত সাড়ে ১২টার দিকে এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় দেড়টার দিকে টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারী একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। টহল দল ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। বিজিবির হিসাবে যার বাজারমূল্য প্রায় ৫৭ লাখ ৩০ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা ইয়াবা পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।


শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement