প্রকাশিত

১৮/১১/২০২৫ ০৫:১৩:১২ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বাড়ল ব্যয়

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ০৫:১৩:১২ অপরাহ্ন

ছবি: ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে অতিরিক্ত ৬১৭ কোটি ৮ লাখ টাকা ব্যয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প–এর ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রকল্পটির নির্মাণ কাজ করছে চীনা প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড (BUCG)।
প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ২ হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা। সংশোধিত অনুমোদনের পর নতুন মোট ব্যয় দাঁড়াচ্ছে ২ হাজার ৭৩৩ কোটি ৫৯ লাখ টাকা।
অর্থ উপদেষ্টা জানান, নির্মাণ কাঠামোর পরিবর্তন, উপকরণের মূল্য বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সংশোধনের কারণে প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে।

শুভ প্রতিদিন/এমকে