ছবি: ।
সিলেটের কোতয়ালী থানার একটি নাশকতার মামলার পলাতক আসামি যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তার যুবলীগ নেতা শাহপরান থানার দালইপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে আকরামুল ইসলাম মান্না (৩০)। তিনি সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিলেট সদর উপজেলা যুবলীগের একজন নেতা হিসেবে পরিচিত।
র্যাব জানায়, সিলেট মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় দায়ের করা একটি পুরোনো নাশকতার মামলায় মান্না দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেপ্তারকৃত মান্নাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে