ছবি: ।
‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দ্বিতীয়তলার কনফারেন্স হলে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেল্থওয়াচ এবং এ্যাফরটস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)-এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক সম্পাদক মো. সেরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক (নাক, কান, গলা) ডা. মো. আখতারুজ্জামান আকন্দ, সহকারি অধ্যাপক (শিশু) ডা. মো. আবুল কালাম, বাংলাদেশ হেল্থওয়াচের সমন্বয়কারী মাহরুবা খানম, ইরার প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি এমদাদুল হক শাহজাহান, সদস্য মো. দিলোয়ার হোসেন ও মো. ওসমান গনী প্রমুখ।
শুভ প্রতিদিন/এমকে