প্রকাশিত

২২/১১/২০২৫ ১২:৩৮:৫১ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

ফ্রেন্ডস সোসাইটি গোটাটিকরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২২/১১/২০২৫ ১২:৩৮:৫১ পূর্বাহ্ন

ছবি: ।

সিলেট সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের ফ্রেন্ডস সোসাইটি গোটাটিকরের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় গোটাটিকর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মুজিবুর রহমান মুকুলের সভাপতিত্বে ও লিমন আহমদ ও ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাহিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিএনপি নেতা মুজিব আহমদ, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি বাবর আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার মুর্শেদ খান শাকিল, ২৭নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাদির, ২৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু।
এছাড়া উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমদ, মোগলাবাজার থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শিপু আহমদ, যুবদল নেতা জুয়েল আহমদ ও আব্দুল হান্নান রনি, মোগলাবাজার থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজল খান ও আবেদ আহমদ, মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক আরিজ আহমদ, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা জুবের আহমদ ও জাকির আহমদ।
অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির সদস্য নাবিল, নাবিদ, সাইফ, আরিফ, নাদিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এমকে