প্রকাশিত

২৩/১১/২০২৫ ০৩:৩১:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

শুভ প্রতিদিনের সংবাদ প্রকাশ, সরানো হলো ময়লার স্তূপ

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৩:৩১:০০ অপরাহ্ন

ছবি: আখালিয়া ১৯ বিজিবি গেটের সামনে পরিষ্কার কার্যক্রম চালাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের শ্রমিকরা।

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সরানো হয়েছে নগরীর মদিনা মার্কেট থেকে আখালিয়া পর্যন্ত রাস্তার দু’পাশে জমে থাকা ময়লার স্তূপ। সম্প্রতি শুভ প্রতিদিন পত্রিকায় ‘রাস্তার পাশে ময়লার স্তূপ, চলতে হয় নাক চেপে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরই নড়েচড়ে বসে সিটি কর্পোরেশন।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজর তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা অপসারণে ব্যস্ত সময় পার করছেন।
এসময় তরিকুল ইসলাম শুভ প্রতিদিনকে জানান, আমরা গত ৪–৫ দিন ধরে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি দুই-তিন দিনের মধ্যে রাস্তার দুই পাশের সব ময়লা-আবর্জনা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।

শুভ প্রতিদিন/এমকে