প্রকাশিত

২৩/১১/২০২৫ ০৮:৩৭:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

মোগলাবাজারে ভারতীয় জিরাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৮:৩৭:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে অবৈধ পথে আসা ১৬ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় জিরাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে মোগলাবাজার থানাধীন নৈখাই এলাকায় চালানো অভিযানে ৩ হাজার ৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শাহপরান থানার বটেশ্বর এলাকার কুটু মিয়ার ছেলে জুবায়ের আহমদ (৫৪), জামালপুর জেলার ইসলামপুর থানার আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন (ড্রাইভার) (৪৫) ও অজ্ঞাত একজন।
পুলিশ জানায়, জব্দ করা ৩ হাজার ৩০০ কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শুভ প্রতিদিন/এমকে