প্রকাশিত

২৩/১১/২০২৫ ০৮:৪০:২০ অপরাহ্ন

দেশজুড়ে

র‍্যাব ৯ এর অভিযানে ৪শ রাউন্ড গুলিসহ ২টি বিদেশি অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৮:৪০:২০ অপরাহ্ন

ছবি: ।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
একই দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এয়ারগান দুটি বিদেশি ও সচল। উদ্ধার করা এসব অস্ত্র ও গুলি সরাইল থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


শুভ প্রতিদিন/এমকে