প্রকাশিত

২৫/১১/২০২৫ ০২:৪০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮এ

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০২:৪০:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট নগরীর বিমানবন্দর রোড এলাকায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একজনের মৃত্যু ও ৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাছাড়া তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এযারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা পুলিশ ও ওসমানী হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে একটি প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহত অবস্থায় আটজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাহফুজ নামে যুবককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দুইটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ। বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শুভ প্রতিদিন/এমকে