ছবি: ।
সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে হুমায়ুন (২২) নামের এক ব্যক্তিকে আটক করে।
আটক হুমায়ুন টাঙ্গাইলের দেলদুয়ার থানার পাথরাইল গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। তিনি বর্তমানে ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও রেলস্টেশনের বিপরীতে ফজলুল হকের কলোনিতে বসবাস করতেন।
পুলিশ জানায়, ডিবির একটি দল নিয়মিত মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে মহাজনপট্টি এলাকায় অবস্থানকালে এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের দাবি, ওই ব্যক্তির কাছ থেকে ১শ ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে উপস্থাপন করা হয়েছে।’
শুভ প্রতিদিন/এমকে