জগন্নাথপুরে শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিল স্থানীয়রা
প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০১:২৫:০০ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে প্রথম শ্রেণিরে এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সাগর মিয়া রুদ্রকে (১৯) পুলিশের দিয়েছে স্থানীয়রা।
এ ঘটনা মঙ্গলবার (২৫ নভেম্বর) ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে সাগর মিয়ার বিরুদ্ধের নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত সাগর মিয়া উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের হাকিম আলীর ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ওই শিশু শিক্ষার্থীর তার এক সহপাঠির বাড়িতে খেলাধুলা করতে যায়। পরে রাত হয়ে যাওয়ায় প্রতিবেশি সাগর মিয়া ওই শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিয়ে আসে। পথিমধ্যে অভিযুক্ত সাগর ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটির চিৎকার দিয়ে দৌঁড় দিলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক সাগর মিয়াকে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত জগন্নাথপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘ওই শিশুর মা বাদি হয়ে মামলা দায়ের পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
শুভ প্রতিদিন/এমকে