জগন্নাথপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা
প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৩:০৫:০০ অপরাহ্ন
ছবি: ।
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রানীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, প্রানীসম্পদ প্রদর্শনী শুরু হযেছে। র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ'র সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা আল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহসীন উদ্দিন, এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: সাহাব উদ্দিন, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, খামারী হারিছ উদ্দিন, সাংবাদিক শাহজাহান, শাহ ফুজায়েল আহমদ প্রমূখ। পরে প্রানীসম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন ইউএনও বরকত উল্ল্যাহ সহ অতিথিবৃন্দ।
শুভ প্রতিদিন/এমকে