দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে নগরে উত্তেজনা : পুলিশের হস্তক্ষেপ
প্রকাশিত: ২৭/১১/২০২৫ ১০:৫৬:০০ পূর্বাহ্ন
ছবি: গতকাল সিলেট শহীদ মিনারে হজরত শাহজালাল রহ তাওহিদী কাফেলার উদ্যেগে বিশাল বিক্ষোভ সমাবেশ।।
মানিকগঞ্জে ধর্ম অবমাননা মামলায় গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন ও গানে গানে প্রতিবাদ কর্মসূচীর দিনে একই স্থানে সভা ঢাকায় গতকাল নগরে উত্তেজনা দেখা দেয় পক্ষ-বিপক্ষে। তবে পুলিশের কড়া অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে বাউল ঐক্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক বাউল শিল্পী সূর্যলাল দাশ বলেন, পুলিশের আপত্তির কারণে প্রোগ্রাম স্থগিতের কথা জানিয়ে পুলিশ কমিশনার আমাদের ফোন করে জানিয়েছেন আজকে শহীদ মিনার এলাকায় তৌহিদী জনতা কর্মসূচী ডেকেছে। তাই আমাদের কর্মসূচী অন্যদিন পালন করতে অনুরোধ জােয়েওেছন তিনি। একারণে আমরা আমাদের আজরে কর্মসূচী স্থগিত করেছি। তিনি বলেন, আমরা আমাদের দাবি জানাতে চেয়েছিলাম। কিন্তু দাবি জানাতে গিয়ে যদি কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয় এসবের সাথে আমরা নেই। বাউলরা সবসময় শান্তির পক্ষে। এ ব্যাপারে 'হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা'র সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ একটি গণমাধ্যমকে বলেন- কথিত বাউলপন্থীরা সমাজকে অসুস্থ করে তুলছে। তাদের কার্যক্রম ইসলামের সম্পূর্ণ বিপরীতে। মানিকগঞ্জে বয়াতি আবুল সরকার ইসলামকে অবমাননা করে চরম দৃষ্টতা দেখিয়েছে। ফলশ্রুতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে জানতে পারলাম- এটাকে ইস্যু করে সিলেটে বাউলপন্থী নামে অসামাজিকতাকারীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। ফলে আমরাও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলাম। তবে পুলিশ তাদের বিরত রাখলে আমরা সেখানে যাবো না। উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার 'ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন' বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা করেন। মামলার পর আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদারীপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সন্ধ্যার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতে পাঠানোর পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন। এরপর গত রোববার আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদেরওপর হামলা করা হয়।
গত বুধবার বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণ এই প্রতিবাদ কর্মসূচী আয়োজন করা হয়েছিলো। তবে প্রায় একই সময়ে ও একই স্থানে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ডেকেছে 'তৌহিদী জনতা'। এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে বাউল শিল্পীদের কর্মসূচীতে বারণ করে এসএমপি। এছাড়া অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নগরের চৌহাট্টা শহীদ মিনার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাউল শিল্পীরা কর্মসূচী পালনের ব্যাপারে আমাদের কছে থেকে কোন অনুমতি নেননি-এমন তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, তবে এই স্থানে তৌহিদী জনতার পক্ষ থেকে একটি কর্মসূচী পালনের জন্য আমাদের কাছে আগেই আবেদন করা হয়েছিলো। তাদের অনুমতি দেওয়াও হয়েছে। পুলিশ কমিশনার বলেন, পরে শুনেছি একই স্থানে বাউলরা একটি প্রোগাম করবেন। বিশৃঙ্খলা এড়াতে তাদের প্রোগাম না করতে বলা হয়েছে। পরবর্তীতে যথাযথভাবে অনুমতি নিয়ে কর্মসূচী ঘোষণা করতেও বলা হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে