ছবি: ।
বিয়ানীবাজারে গাড়ি চাপায় জিয়াছমিন আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াছমিন মুড়িয়া ইউপির সারপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন, বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ বিয়ানীবাজার-সারপার সড়কে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।
বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আবুল কালাম বলেন, ‘স্থানীয়রা দ্রুত মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শুভ প্রতিদিন/এমকে