প্রকাশিত

২৭/১১/২০২৫ ০৬:২১:১১ অপরাহ্ন

সিলেট জুড়ে

তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৬:২১:১১ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
পরে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা স্টেশনের কাছে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্থগিত হয়।
নোয়াপাড়া স্টেশনের মাস্টার মো. মনির হোসেন বলেন, ট্রেনটি সকাল সোয়া ১০টায় নোয়াপাড়া স্টেশন থেকে ছাড়লেও ইটাখোলা স্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে অন্য ট্রেন চলাচল প্রভাবিত হয়নি। পরে আখাউড়া থেকে রিলিফ ইঞ্জিন এনে বিকেলের দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।


শুভ প্রতিদিন/এমকে