প্রকাশিত

২৭/১১/২০২৫ ০৬:২৭:৪৮ অপরাহ্ন

সিলেট জুড়ে

জগন্নাথপুরে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৬:২৭:৪৮ অপরাহ্ন

ছবি: ।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ২০২৫ পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের লক্ষে বিভিন্ন কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খালেদ সাইফুল্লাহ, থানার ওসি তদন্ত হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম বকুল, পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শুভ প্রতিদিন/এমকে