খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির কর্মসূচি
প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৯:০৫:৫০ অপরাহ্ন
ছবি: ।
আগামীকাল শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ
হিসেবে দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে সিলেট মহানগর বিএনপির আওতাধীন
সকল মসজিদ দোয়া মাহফিল ও উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার
(২৭ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস
লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি
নিশ্চিত করেন। নেতৃবৃন্দ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল
পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে দোয়া মাহফিল আয়োজনের জন্য আহবান
জানান। এছাড়া একই সাথে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও
প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের
সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা আয়োজনের আহবান জানান।-বিজ্ঞপ্তি
এমকে