দিরাইয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১২:৫৫:০৯ পূর্বাহ্ন
ছবি: ।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে দিরাই জামেয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাঁর শারীরিক সুস্থতা ফিরে পাওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর দিরাই সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ছাদিকুর রহমান, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, জিলাল চৌধুরী, মন্জু মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, পৌরযুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু হাসান চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক সালমান মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেনি পেশার জনগন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন দিরাই জামেয়ার শিক্ষক মাওলানা আব্দুর রউফ।
এমকে