প্রকাশিত

২৯/১১/২০২৫ ১২:৫৬:৪২ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে পৌরসভার পোলিং এজেন্টদের কর্মশালা অনুষ্টিত

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ১২:৫৬:৪২ পূর্বাহ্ন

ছবি: ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌরশাখার উদ্যোগে আজ শুক্রবার পৌরসভার ১১টি সেন্টারের পোলিং এজেন্টদের নিয়ে  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলী আহমদের পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসিন খান। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবদুল্লাহ বলেন, দেশ ও জাতির মুক্তির জন্য আগামী নির্বাচন টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে তাই এই নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কর্মশালায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, শাবিপ্রবির ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, পৌর জামায়াতের সহ সভাপতি মাস্টার আবু তাইদ, সহ সভাপতি আতিকুর রহমান মামুন, পেশাজীবি সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, মাওলানা নেছার উদ্দিন, জুলফিকার আহমদ মনি, জালাল আহমদ সাদিকুর রহমান প্রমূখ।

এমকে