মসজিদের দান বাক্সের টাকা না দেওয়ায় ইমামের উপর হামলা
প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০১:২০:৪৫ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের বালাগঞ্জ উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল ইসলামের উপর দলবল নিয়ে একাধিকবার হামলার চেষ্টা চালানোর গুরুত্বর অভিযোগ উঠেছে ইউএনও কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে।
জানা যায়, প্রতিসপ্তাহের মতো নামাজের পর দান বাক্সের টাকা গণনা করা হয়। এ সময় উপস্থিত থাকেন সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় মুসল্লিরা। গতকাল শুক্রবার বাক্সের টাকা গণনার পর ইউএনও'র চুক্তিভিত্তিক গাড়িচালক আলমগীর হোসেন বলেন দান বাক্সের টাকা তার কাছে দেওয়ার জন্য। ইউএনও সুজিত কুমার চন্দ দান বাক্সের টাকা নিতে বলেছেন আলমগীরকে। এ নিয়ে ইমাম ও আলমগীরের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ড্রাইভার আলমগীর হোসাইন বাঁশ নিয়ে তাড়া দেয় ইমামকে। মুসল্লিদের সহায়তায় ইমাম কামরুল হোসেন বাসায় পৌঁছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফায়, ইমাম ও খতিব কামরুল ইসলাম বাসায় অবস্থান কালে ইউএনও'র চুক্তিভিত্তিক গাড়িচালক আলমগীর তার বাড়ি থেকে ট্রাক দিয়ে মানুষ এনে সংঘবদ্ধভাবে বাসায় হামলা চালায়।
এ বিষয়ে ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, বিষয়টি দুঃখজনক। আগামীকাল এ বিষয় নিয়ে বসবো। তদন্ত প্রতিবেদনও ইতোমধ্যে পেয়েছি।
শুভ প্রতিদিন/এমকে