প্রকাশিত

২৯/১১/২০২৫ ০৫:০৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

২২ বছর পর রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৫:০৩:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে ২২ বছর রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন হলো। গতকাল শনিবার (২৯ নভেম্বর) ভোট গ্রহণ শেষে দেখা যায় দিন শেষে সাড়ে চার হাজার ভোটারের মধ্যে মাত্র ৮শ ভোট কাস্ট হয়েছে। রাতে ভোট গণণা শেষে সহ সভাপতি পদে বদরুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক চৌধূরী বিজয়ী হন।

দিনের শুরুতে বেশ আগ্রহ নিয়েই ভোট কেন্দ্রে যান অনেকে। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিলো নগরের শারদা হল এবং এর আশপাশ এলাকায়। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত ভোট চলে। এতে প্রায় সোসাইটির সাড়ে ৪ হাজারের বেশী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও নানা জটিলতার মুখে পড়তে হয় ভোটারদেরকে। আর এ পরিস্থিতিতে শেষ বেলায় দেখা যায় ভোট পড়েছে মাত্র ৮শ। ভোট চলাকালে মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, শিক্ষাবিদ অধ্যক্ষ আতাউর রহমান পীরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্র পরিদর্শন করেছেন। এ নির্বাচনে সহ-সভাপতি, সাধারন সম্পাদক এবং সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যপদে বিজয়ীরা হচ্ছেন আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাইদ মো. ইব্রাহিম, একে এম কামরুজ্জামান, পারভেজ আহমদ। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন সদর উপজেলা পরিবার পরিকলপনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ।

এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

শুভ প্রতিদিন/এমকে