প্রকাশিত

২৯/১১/২০২৫ ০৬:০৯:৪৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

নবীগঞ্জে নির্জন এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৬:০৯:৪৯ অপরাহ্ন

ছবি: ।

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় নুরুজ্জামান মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে চরগাঁও গ্রামের নিজ বাড়ির সাথে একটি নির্জন জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান স্থানীয় নুরাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নুরুজ্জামান বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। পরদিন সকালে চরগাঁওয়ের ওই পরিত্যক্ত জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত থানা পুলিশকে খবর দেন।
খবর পাওয়ার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
নিহতের পরিবার অভিযোগ করেছে, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারা দ্রুত দায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) দুলাল মিঞা বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।


শুভ প্রতিদিন/এমকে