প্রকাশিত

৩০/১১/২০২৫ ১১:০০:৫৩ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১১:০০:৫৩ পূর্বাহ্ন

ছবি: ।

সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শনিবার (২৯ নভেম্বর) রাত প্রায় দশটার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম বলেন, ট্রেনটি মল্লিকপুর পৌঁছানোর পর সুরমা মেইলের একটি বগির চাকা হঠাৎ রেললাইন থেকে সরে পড়ে। এতে তিন দিকের রুটেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের খবর নেই।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শুরু হলে দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।


শুভ প্রতিদিন/এমকে