প্রকাশিত

৩০/১১/২০২৫ ০৯:৩৩:৫৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

নগরীর যেসব এলাকায় সোমবার বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৯:৩৩:৫৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় গাছপালা কর্তনসহ অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্য ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডার লাইনে কাজ চলবে। এ কারণে উপশহর ডি ব্লক মেইন রোড, ই ব্লক পয়েন্ট এবং আশপাশের এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরাপত্তার স্বার্থে কাজ চলাকালীন সময়ে লাইন সচল আছে ধরে নিতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন।


শুভ প্রতিদিন/এমকে