প্রকাশিত

০১/১২/২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন

সিলেট জুড়ে

সুনামগঞ্জ জেলা কারাগারে বার্ষিক পুরষ্কার বিতরণ

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৪:৪৪:০৭ অপরাহ্ন

ছবি: ।

সুনামগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন ক্ষেত্রে তিন দক্ষ কারারক্ষী বার্ষিক পুরষ্কার বিতরণ ও কারা বন্দীদের মধ্যে ভলিবল টুর্নামেন্টর ফাইনালে বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টায় সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় জেলা কারাগার প্রাঙ্গনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎সুনামগঞ্জ জেলা কারাগারের সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগের ডিআইজি প্রিজন মো. আলতাব হোসেন।
‎কারারক্ষী মো. হামদানুর রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার শাহানাজ বেগম, ডেপুটি জেলার মো. কামরুজ্জামান প্রমুখ।
‎পরে প্যারডে বিশেষ দক্ষতা অর্জনের জন্য কারারক্ষী আব্দুল আলিম, চৌকস কর্মচরী ক্যাটাগরিতে কারারক্ষী জনি দে, কারাভ্যন্তরে মাদক নির্মুলে বিশেষ অবদানের জন্য কারারক্ষী বদরুল আলমকে পুরষ্কার প্রদান করা হয়।
‎এর আগে সালাম ও কুজকাওয়াজ গ্রহন করেন ডিআইজি প্রিজন মো. আলতাব হোসেন।
‎দুুপুরে কারা বন্দীদের মধ্যে ভলিবল টুর্নামেন্টর ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ডিআইজি প্রিজন।
‎জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়ার সন্ধ্যায় আব্যন্তরিন সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

শুভ প্রতিদিন/এমকে